আপনার স্কিল বাড়ান, ক্যারিয়ারে এগিয়ে যান

বয়লার ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট কোর্স

🏭 ইন্ডাস্ট্রিয়াল স্কিল

🎓 সার্টিফিকেট

📈 চাকরি ও প্রমোশনে সহায়ক

বয়লার শুধু একটি মেশিন নয় — এটি ইন্ডাস্ট্রির প্রাণ।

এই কোর্সে আপনি শিখবেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী বয়লারের সম্পূর্ণ অপারেশন, মেইন্টেন্যান্স, সেফটি, ট্রাবলশুটিং ও ম্যানেজমেন্ট বাস্তব উদাহরণের মাধ্যমে।

নতুনদের জন্য বেসিক থেকে শুরু করে ইন্ডাস্ট্রি প্রফেশনালদের জন্য অ্যাডভান্স জ্ঞান — সবকিছু এক কোর্সে।
শুধু থিওরি নয়, বাস্তব কর্মক্ষেত্রে কাজে লাগবে এমন স্কিল শেখানো হবে।

এই কোর্স থেকে আপনি যা শিখবেন

বয়লার অপারেশন ও টেকনিক্যাল স্কিল

  • বয়লার অপারেশন এবং মেইন্টেন্যান্স বাস্তবভাবে শিখতে পারবেন।
  • বয়লার ট্রাবলশুটিং ও বিভিন্ন সমস্যা সমাধানের কৌশল জানতে পারবেন।
  • বয়লারের ইফিসিয়েন্সি বৃদ্ধির কৌশল, স্টিম Cost Analysis এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন শিখবেন।
  • বয়লারের জন্য এনার্জি অডিটিং ও ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করবেন।

সেফটি, রুলস ও ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট

  • ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল রুলস (BNBC & NFPA) সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন।
  • সেফটি রুলস & রেগুলেশন এবং বিভিন্ন সেফটি চেকলিস্ট তৈরি শিখবেন।
  • ডাটা এনালাইসিস ও ইমারজেন্সি সিচুয়েশন হ্যান্ডেলিং এর দক্ষতা অর্জন করবেন।
  • টেকনিক্যাল ম্যানেজমেন্ট ও টিম ম্যানেজমেন্ট বাস্তবভাবে শিখতে পারবেন।

অফিস স্কিল ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট

  • ডেইলি, মাসিক ও বাৎসরিক রিপোর্ট তৈরি করার পদ্ধতি শিখবেন।
  • ইফেক্টিভ অফিস কমিউনিকেশন, প্রফেশনাল ইমেইল লেখা ও এপ্লিকেশন করার দক্ষতা অর্জন করবেন।
  • ক্যারিয়ার গাইডলাইন ও প্রফেশনাল CV তৈরি শিখে চাকরির জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন।
  • ইন্ডাস্ট্রিতে কাজের জন্য প্রয়োজনীয় বাস্তব ও প্রফেশনাল স্কিল অর্জন করবেন।

কেন এই কোর্সটি করবেন

সময়

১ মাস

কোর্সে থাকবে

ক্লাস, কুইজ, এসাইনমেন্ট

লেভেল

সকল লেভেল

মাধ্যম

লাইভ ক্লাস

01

ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও প্রফেশনাল স্কিলস

৪ টি লেকচার এবং ১ টি কুইজ

বয়লার ইন্ডাস্ট্রিতে সফল ক্যারিয়ার গড়ার জন্য প্রয়োজনীয় প্রফেশনাল দক্ষতা, ক্যারিয়ার পরিকল্পনা, গোল সেটআপ এবং ইফেক্টিভ কমিউনিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়াও অপারেটর, ইঞ্জিনিয়ার ও ম্যানেজারের দায়িত্ব, লিখিত পরীক্ষা ও ভাইভা প্রস্তুতির মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব কর্মজীবনের জন্য প্রস্তুত করা হবে। CV তৈরি ও চাকরি আবেদন সহ চাকরির সোর্স সমন্ধে শিখানো হবে। 

02

বয়লার ফান্ডামেন্টাল ও যন্ত্রাংশ পরিচিতি

৪ টি লেকচার এবং ১ টি কুইজ

এই মডিউলে বয়লারের মৌলিক ধারণা, কাজের পদ্ধতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সম্পর্কে বিস্তারিত শেখানো হবে। বয়লারের অভ্যন্তরীণ ও বাহ্যিক কম্পোনেন্ট, তাদের কার্যপ্রণালী এবং বাস্তব ইন্ডাস্ট্রিতে ব্যবহারের ধারণা ধাপে ধাপে উপস্থাপন করা হবে।

03

ওয়াটার ম্যানেজমেন্ট ও বয়লার অপারেশন

৫ টি লেকচার এবং ১ টি কুইজ

বয়লারের নিরাপদ ও কার্যকর পরিচালনার জন্য পানি ট্রিটমেন্ট, ওয়াটার প্যারামিটার এবং অপারেশন প্রসিডিউর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়াও SOP তৈরি, লগ বুক মেইন্টেইন, চেকলিস্ট প্রস্তুত এবং দৈনন্দিন অপারেশনাল কার্যক্রম সঠিকভাবে পরিচালনার বাস্তব ধারণা প্রদান করা হবে।

04

বয়লার সেফটি ও ইমারজেন্সি প্রিপারেশন

৩ টি লেকচার এবং ১ টি কুইজ

বয়লার বিস্ফোরণের কারণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং জরুরি মুহূর্তে করণীয় বিষয়সমূহ নিয়ে এই মডিউলে বিস্তারিত আলোচনা করা হবে। পাশাপাশি NFPA, BNBC এবং পরিবেশগত বিধি-বিধান, বয়লার ইন্সপেকশন এবং ইন্ডাস্ট্রিয়াল সেফটি স্ট্যান্ডার্ড সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান প্রদান করা হবে।

05

মেইন্টেন্যান্স, ট্রাবলশুটিং ও ইফিসিয়েন্সি

৫ টি লেকচার এবং ১ টি কুইজ

বয়লারের বিভিন্ন সমস্যা শনাক্তকরণ, ট্রাবলশুটিং পদ্ধতি এবং মেইন্টেন্যান্স কার্যক্রম সম্পর্কে বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়াও বয়লারের ইফিসিয়েন্সি ক্যালকুলেশন, জ্বালানি সাশ্রয় কৌশল এবং বয়লার অডিটের মাধ্যমে পারফরম্যান্স উন্নয়নের পদ্ধতি শেখানো হবে।

06

টেকনিক্যাল ম্যানেজমেন্ট ও ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস

৫ টি লেকচার এবং ১ টি কুইজ

এই মডিউলে বয়লার ও টিম ম্যানেজমেন্ট, কস্ট অ্যানালাইসিস, যন্ত্রাংশ সিলেকশন এবং ইন্ডাস্ট্রিয়াল সিদ্ধান্ত গ্রহণের কৌশল শেখানো হবে। শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রে নেতৃত্ব প্রদান, টেকনিক্যাল ম্যানেজমেন্ট এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার উন্নয়নের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবে।

দক্ষ অপারেটর, ইঞ্জিনিয়ার এবং ম্যানেজমেন্ট— এই তিনের সমন্বয়ই একটি ইন্ডাস্ট্রির সফলতার ভিত্তি। প্রযুক্তি তখনই নিরাপদ হয়, যখন সেটি দক্ষ মানুষের হাতে পরিচালিত হয়।

— ইঞ্জিনিয়ার মোঃ পলাশ হোসেন —

এই কোর্সটি আপনার জন্য

ডিপ্লোমা ও বি.এসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী

এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব ইন্ডাস্ট্রিয়াল জ্ঞান, ইন্টারভিউ প্রস্তুতি এবং প্রফেশনাল দক্ষতা অর্জন করতে পারবে।

যারা ভবিষ্যতে বয়লার, পাওয়ার প্ল্যান্ট বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি একটি শক্তিশালী ফাউন্ডেশন তৈরি করবে।

বয়লার অপারেটর ও সুপারভাইজার

যারা বয়লার অপারেশন, শিফট পরিচালনা, মনিটরিং এবং নিরাপদভাবে বয়লার পরিচালনার সাথে জড়িত, তাদের জন্য এই কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ি বাস্তবভিত্তিক অপারেশন, ট্রাবলশুটিং, SOP এবং সেফটি সম্পর্কে বিস্তারিত শেখানো হবে।

ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল প্রফেশনালস

মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, মেরিন, শিফট ইঞ্জিনিয়ার এবং পাওয়ার প্ল্যান্টে কর্মরত ব্যক্তিদের জন্য এই কোর্সে বয়লারের বিভিন্ন সিস্টেম, কন্ট্রোল, মেইন্টেন্যান্স, ইফিসিয়েন্সি এবং ইন্ডাস্ট্রিয়াল সমস্যা সমাধানের বাস্তবভিত্তিক জ্ঞান প্রদান করা হবে।

ম্যানেজার পদোন্নতি প্রার্থীরা ম্যানেজমেন্টের দক্ষতা অর্জন করতে পারবে।

ম্যানেজমেন্ট ও সেফটি প্রফেশনালস

ফ্যাক্টরি ম্যানেজার, ইউটিলিটি ম্যানেজার এবং সেফটি অফিসারদের জন্য এই কোর্সে টিম ম্যানেজমেন্ট, বয়লার সেফটি, কমপ্লায়েন্স, NFPA & BNBC Rules, Cost Analysis এবং ইন্ডাস্ট্রিয়াল সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হবে।

যারা কোর্স করেছেন তাদের মন্তব্য কি?

AZmeri Haque, EEE Engineer
এই কোর্সটি করার পর বয়লারের অপারেশন ও সেফটি সম্পর্কে আমার ধারণা পুরোপুরি পরিষ্কার হয়েছে। আগে শুধু থিওরি জানতাম, এখন বাস্তবে কিভাবে সিস্টেম কাজ করে এবং সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয় তা বুঝতে পারছি। আমার ইঞ্জিনিয়ারিং স্কিল এখন অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়েছে।
Mobarak Hosen, Utility Engineer
এই কোর্স আমার টিম পরিচালনার কাজকে অনেক সহজ করে দিয়েছে। বয়লার সিস্টেম, ওয়াটার ম্যানেজমেন্ট এবং ট্রাবলশুটিং বিষয়ে বাস্তব জ্ঞান পাওয়ায় আমি এখন দ্রুত সমস্যা শনাক্ত ও সমাধান করতে পারছি। কাজের দক্ষতা অনেক বেড়ে গেছে।
Samsul Alam, Marine Specialist
মেরিন, গার্মেন্টস, টেক্সটাইল, পাওয়ারপ্ল্যান্ট ও ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে এই কোর্স তাদের জন্য ভিষন গুরুত্বপূর্ণ। বয়লার সেফটি, অপারেশন এবং ইফিসিয়েন্সি বিষয়গুলো খুব সহজ করে বুঝানো হয় বিশেষ করে এটি একটি প্র্যাকটিক্যাল ও ক্যারিয়ার-ড্রিভেন কোর্স। ফাইনাল নোট টাও খুব উপকারি।
Shakirul, Deputi Manager
একজন ডিপুটি ম্যানেজার হিসেবে এই কোর্স আমাকে ম্যানেজমেন্ট লেভেলে আরও আত্মবিশ্বাসী করেছে। আমি এখন টিম পরিচালনা, সেফটি কন্ট্রোল এবং কস্ট অপটিমাইজেশনের বিষয়ে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারছি। এটি সত্যিই একটি ইন্ডাস্ট্রি-ফোকাসড কোর্স।

আমি ইঞ্জিনিয়ার মোঃ পলাশ হোসেন

আমার গল্প

আমার যাত্রা শুরু হয়েছে জ্ঞান বিস্তারের প্রতি গভীর ভালোবাসা থেকে।

আমি গার্মেন্টস, ডাইং-ওয়াশিং, BOPP, BOPET, CPP এবং PET ফাইবার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে ৯ বছরের বেশি সময় ধরে কর্মরত আছি এর ফলে আমি ইউটিলিটি সিস্টেম, বয়লার অপারেশন, মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ারিং, ওয়াটার ম্যানেজমেন্ট, এনার্জি ম্যানেজমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়াল সেফটি কমপ্লায়েন্স বিষয়ে গভীর দক্ষতা অর্জন করেছি। আমার ক্যারিয়ার সবসময় প্রযুক্তিগত জ্ঞানকে বাস্তব ইন্ডাস্ট্রিয়াল ইমপ্যাক্টে রূপান্তর করার উপর ভিত্তি করে এগিয়েছে।

আমার প্রফেশনাল যাত্রার পাশাপাশি আমি ২০২২ সাল থেকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং টেকনিক্যাল ট্রেনিংয়ের সাথে যুক্ত আছি, এবং ২০২৪ সাল থেকে বয়লার ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কোর্স পরিচালনা করছি। আমার লক্ষ্য, প্রতিটি স্তরের সক্ষম ও দক্ষ প্রফেশনাল তৈরি করা।

আমি “FOTEPUR” এর প্রতিষ্ঠাতা, যার স্লোগান “People’s Empowerment”—যেখানে আমি শেখার সুযোগ, স্কিল ডেভেলপমেন্ট এবং প্রফেশনাল গ্রোথের পরিবেশ তৈরি করার জন্য কাজ করি। এছাড়াও আমি Bright Approach Foundation নামক একটি নন-প্রফিট সংগঠনের সাথে যুক্ত, যার মাধ্যমে ২০১৮ সাল থেকে শিক্ষা সহায়তা, সচেতনতা প্রোগ্রাম এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অবদান রেখে আসছি।

আমার ভিশন হলো জ্ঞানের সীমা ভেঙে সেটিকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। সেজন্য সকল স্তরের শিক্ষার্থী ও পেশাজীবীদের সাথে কাজ করতে চাই। আমি বিশ্বাস করি জ্ঞান সবার জন্য সহজলভ্য, বাস্তবভিত্তিক এবং ক্ষমতায়নমূলক হওয়া উচিত।

আজ আমি জ্ঞান শেয়ারিং, দক্ষতা উন্নয়ন এবং মানুষকে এগিয়ে নিতে কাজ করছি, যাতে তারা আরও ভালো ক্যারিয়ার এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।

আমার ক্যারিয়ার পথ

  • Now Founder of FOTEPUR
  • 2025 Msc in EEE - Islamic University
  • 2024 Engineer - BSM Group
  • 2022 Bsc in EEE - City University
  • 2018 Founder of Bright Approach Foundation

কেন আমার কাছেই শিখবেন

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে একাডেমিক ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আমি তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব ইন্ডাস্ট্রিয়াল অভিজ্ঞতার সাথে সমন্বয় করেছি। আমার লক্ষ্য হলো শিক্ষার্থীদের জটিল ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো সহজ, বাস্তবভিত্তিক এবং ক্যারিয়ারমুখী উপায়ে শেখানো, যাতে তারা আত্মবিশ্বাসের সাথে বয়লার ও ইউটিলিটি সেক্টরে নিজেদের দক্ষতা গড়ে তুলতে পারে।

Academic Excellence

গার্মেন্টস, ডাইং-ওয়াশিং, BOPP, BOPET, CPP এবং PET ফাইবার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে ৯ বছরের বেশি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে আমি বয়লার সিস্টেম, মেইন্টেন্যান্স, ট্রাবলশুটিং, প্রজেক্ট ইন্সটলেশন, সেফটি কমপ্লায়েন্স এবং ইন্ডাস্ট্রিয়াল অপারেশনে কাজ করেছি। এই বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের শুধু থিওরি নয়, বরং বাস্তব ভিত্তিক ইন্ডাস্ট্রির কাজ শেখার সুযোগ তৈরি করে।

Engineering Profession

কজন ইউটিলিটি ইঞ্জিনিয়ার হিসেবে আমি বয়লার, চিলার, জেনারেটর, কম্প্রেসর, সাবস্টেশন, ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম এবং এনার্জি ম্যানেজমেন্ট নিয়ে সরাসরি কাজ করেছি। Boiler Engineering & Management Course এর মাধ্যমে আমি শিক্ষার্থী, অপারেটর, ইঞ্জিনিয়ার এবং প্রফেশনালদের বাস্তবভিত্তিক জ্ঞান, ইন্ডাস্ট্রিয়াল কেস স্টাডি, সেফটি, ট্রাবলশুটিং এবং ম্যানেজমেন্ট দক্ষতা শেখানোর মাধ্যমে তাদের ক্যারিয়ারকে আরও শক্তিশালী করতে কাজ করছি।

Utility Profession

ভর্তি চলছে

ক্লাস শুরু

১২ মে ২০২৬

ফি

১০০০

ডিস্কাউন্ট চলছে

এখুনি ভর্তি হোন

পরবর্তী কোর্সের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

Find the answers to your questions here

এই কোর্সটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী, ফ্রেশ গ্রাজুয়েট, চাকরিপ্রার্থী, বয়লার অপারেটর, টেকনিশিয়ান এবং ইন্ডাস্ট্রিয়াল প্রফেশনাল সবাই উপকৃত হতে পারে। বিশেষ করে যারা টেক্সটাইল, পাওয়ার প্ল্যান্ট, ফার্মাসিউটিক্যাল, ফুড, কেমিক্যাল বা বিভিন্ন ইন্ডাস্ট্রির ইউটিলিটি সেক্টরে কাজ করতে চান, তাদের জন্য এই কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়া যারা ইন্ডাস্ট্রিতে কাজ করলেও বয়লার সম্পর্কে বাস্তব ও গভীর জ্ঞান অর্জন করতে চান, তারাও এই কোর্স থেকে অনেক উপকার পাবেন।

হ্যাঁ, অবশ্যই। কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যাতে একদম নতুন শিক্ষার্থীরাও সহজে বুঝতে পারে। বেসিক থেকে ধাপে ধাপে অ্যাডভান্স পর্যায়ে নিয়ে যাওয়া হবে।
যারা আগে কখনও বয়লার দেখেননি বা এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই, তারাও সহজভাবে শেখার সুযোগ পাবেন।

বর্তমানে অনেক ইন্ডাস্ট্রিতে এমন লোকের প্রয়োজন যারা শুধু সার্টিফিকেটধারী নয়, বাস্তব কাজও বুঝে। এই কোর্সে বাস্তব ইন্ডাস্ট্রির সমস্যা, অপারেশন, সেফটি ও মেইনটেন্যান্স শেখানো হবে, যা চাকরির ক্ষেত্রে আপনাকে অন্যদের থেকে আলাদা করবে।
এছাড়া ইন্টারভিউ প্রশ্ন, ভাইভা প্রস্তুতি ও বাস্তব কাজের ধারণা থাকায় চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে।

না। এই কোর্সের মূল লক্ষ্য হচ্ছে বাস্তব ইন্ডাস্ট্রিয়াল স্কিল তৈরি করা।
এখানে থিওরির পাশাপাশি—

  • বাস্তব যন্ত্রাংশের পরিচিতি
  • অ্যানিমেশন ভিডিও
  • Industrial Case Study
  • Real Problem Solving
  • Field Experience Sharing
  • Operation Discussion
  • বিভিন্ন হিসাব

এর মাধ্যমে শেখানো হবে যেন শিক্ষার্থীরা বাস্তব কাজ বুঝতে পারে।

অবশ্যই। অনেক শিক্ষার্থী থিওরি জানলেও ইন্টারভিউতে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে।
তাই এই কোর্সে—

  • Common Interview Questions
  • Viva Board Preparation
  • Industrial Communication
  • Technical Question Answer
  • Practical Discussion

এসব বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

হ্যাঁ। কোর্স সফলভাবে সম্পন্ন করার পর সার্টিফিকেট প্রদান করা হবে।
এই সার্টিফিকেট আপনার স্কিল ডেভেলপমেন্ট ও প্রফেশনাল পরিচয়কে আরও শক্তিশালী করবে।

হ্যাঁ। শুধুমাত্র একটি স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন থাকলেই ক্লাস করা যাবে।
এছাড়া ল্যাপটপ বা কম্পিউটার থেকেও যুক্ত হওয়া যাবে।

ক্লাসগুলো অনলাইনে লাইভ নেওয়া হবে যাতে শিক্ষার্থীরা সরাসরি প্রশ্ন করতে পারে।
প্রয়োজনে ক্লাস নোট, ভিডিও সাপোর্ট বা অতিরিক্ত গাইডলাইনও দেওয়া হতে পারে।
ক্লাসগুলো সহজ ভাষায়, ধাপে ধাপে এবং বাস্তব উদাহরণসহ পরিচালনা করা হবে।

@ 2026 FOTEPUR. All rights reserved